News নতুন সমীকরণ? শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান!

নতুন সমীকরণ? শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান!

সোশ্যাল শেয়ার

তারেক রহমান

নির্বাচন–পরবর্তী রাজনৈতিক সমীকরণে বড় বার্তা! বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যাচ্ছেন জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাতে। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টায় তিনি দেখা করবেন শফিকুর রহমান–এর সঙ্গে। এরপর রাত ৮টায় যাবেন নাহিদ ইসলাম–এর বাসায়। নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ হচ্ছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জোটসহ মোট ২১২। আরও দুই আসনে জয় সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি ৮টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ সংসদের সমীকরণ ও কৌশলগত অবস্থান নিয়ে নতুন বার্তা দিতে পারে। এখন প্রশ্ন—এটি কি শুধুই সৌজন্য, নাকি নতুন রাজনৈতিক বোঝাপড়ার ইঙ্গিত?

সোশ্যাল শেয়ার