News কে পেলেন কোন মন্ত্রণালয়? দেখুন চমক

কে পেলেন কোন মন্ত্রণালয়? দেখুন চমক

সোশ্যাল শেয়ার

মন্ত্রীসভা

শপথের পরপরই জানা গেল—কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন সরকারের মন্ত্রীরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর কাছ থেকে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সালাহউদ্দিন আহমদ–এর হাতে স্বরাষ্ট্র, আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে টেকনোক্র্যাট ড. খলিলুর রহমান। আইন মন্ত্রণালয়ে মোহাম্মদ আসাদুজ্জামান, বিদ্যুৎ–জ্বালানিতে ইকবাল হাসান মাহমুদ টুকু, আর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মোট ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তিনজন টেকনোক্র্যাটও জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন—কার হাতে কতটা ক্ষমতা, আর কোন খাতে আসছে বড় পরিবর্তন?নতুন সরকারের প্রথম সিদ্ধান্তের দিকে এখন সবার নজর।

সোশ্যাল শেয়ার