আর্কাইভস ইংলিশ মিডিয়ামে আসছে বড় পরিবর্তন

ইংলিশ মিডিয়ামে আসছে বড় পরিবর্তন

সোশ্যাল শেয়ার

ইংলিশ মিডিয়াম

দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এবার নীতিমালার আওতায় আনার ঘোষণা দিল সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে মন্ত্রণালয়ের রেগুলেটরি কাঠামোর মধ্যে আনতেই হবে। তাঁর ভাষায়, একই রাষ্ট্রে ভিন্ন পদ্ধতি চলতে পারে না—সব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই থাকতে হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, অতীতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়নি। তবে এবার সে ব্যবস্থা নেওয়া হবে। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিল কার্যক্রম চালাতে পারবে, কিন্তু কীভাবে তাদের রেগুলেটরির আওতায় আনা যায়—তা নিয়েও উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিগগিরই কারিকুলাম রিভিউ করার কথাও জানান তিনি। প্রয়োজন হলে পাঠ্যক্রমে পরিমার্জন আনা হবে এবং কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করা হবে। শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত—ইংলিশ মিডিয়াম এবার সরকারি নীতিমালার ছায়ায়।

 

 

 

 

সোশ্যাল শেয়ার