News স্ত্রীকে মারধর বৈধ? আফগানে নতুন আইন

স্ত্রীকে মারধর বৈধ? আফগানে নতুন আইন

সোশ্যাল শেয়ার

আফগান নারী

আফগানিস্তানে আবারও বিতর্কিত আইন। তালেবান সরকার নতুন ফৌজদারি বিধিতে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে শর্ত—মারধরে যদি হাড় ভেঙে যায় বা দৃশ্যমান জখম হয়, তাহলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Independent জানিয়েছে, ৯০ পাতার নতুন দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আইন অনুযায়ী, নির্যাতনের অভিযোগ আদালতে প্রমাণের দায় থাকবে স্ত্রীর ওপরই। এমনকি জখম দেখাতে হলেও তাকে পুরোপুরি হিজাব পরে হাজির হতে হবে এবং সঙ্গে থাকতে হবে স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ। আরও বিতর্ক তৈরি করেছে আরেক বিধান—স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে স্ত্রীর সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই আইন আফগান সমাজে নারীর অধিকার আরও সংকুচিত করবে।

সোশ্যাল শেয়ার