News নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন—ঈদের আগেই ভাতা

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন—ঈদের আগেই ভাতা

সোশ্যাল শেয়ার

ধর্মীয় প্রতিষ্ঠানে ভাতা

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের জন্য আসছে সরকারি সম্মানী—ঘোষণা দিলো সরকার। শনিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন-খতিব ও ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের সম্মানী দেওয়া হবে।

তবে কত টাকা দেওয়া হবে—তা এখনো চূড়ান্ত হয়নি। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম। সরকার জানায়, ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু হবে। প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, এটি প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে সম্মানী—সরকারের এই ঘোষণা ধর্মীয় মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

সোশ্যাল শেয়ার