News ১২ মার্চ বসছে সংসদ, থাকছে স্পিকার নির্বাচন

১২ মার্চ বসছে সংসদ, থাকছে স্পিকার নির্বাচন

সোশ্যাল শেয়ার

সংসদ বসছে

অবশেষে তারিখ নির্ধারণ—১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন! এই অধিবেশনেই নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে সংসদে। থাকবে শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণও।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন—আর সেটিই নির্ধারণ হয়েছে ১২ মার্চ। নতুন সংসদের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—রাজনীতিতে কি আসছে নতুন বার্তা?

সোশ্যাল শেয়ার