News নানা সংকট পেরিয়ে শুরু, একুশে বইমেলা আজ

নানা সংকট পেরিয়ে শুরু, একুশে বইমেলা আজ

সোশ্যাল শেয়ার

অমর একুশে বইমেলা

অবশেষে নানা জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব—অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন প্রবেশ বন্ধ থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকেই দর্শনার্থীরা ঢুকতে পারবেন। এ বছর অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান—মোট ইউনিট ১,০১৮টি। থাকছে লিটল ম্যাগাজিন চত্বর, শিশুপ্রহর, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। ‘জিরো ওয়েস্ট বইমেলা’ লক্ষ্য নিয়ে পলিথিন ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তায় থাকবে সিসিটিভি নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি। প্রধানমন্ত্রীর বার্তা—বইমেলা হোক জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার সূতিকাগার। তরুণ প্রজন্ম কি ফিরবে বইয়ের পাতায়?

সোশ্যাল শেয়ার