News খামেনি নিহত, ইরানের নেতৃত্ব কার হাতে?

খামেনি নিহত, ইরানের নেতৃত্ব কার হাতে?

সোশ্যাল শেয়ার

আয়াতুল্লাহ খামেনি নিহত

বড় ধাক্কা মধ্যপ্রাচ্যে—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত! এখন প্রশ্ন, ইরানের নেতৃত্ব কার হাতে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে তেহরানে নিজ কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশজুড়ে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পর্ষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এতে থাকবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিল-এর একজন ধর্মীয় নেতা। এদিকে উত্তরসূরি নির্ধারণের দায়িত্ব নেবে অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। সংবিধান বলছে, প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে—তবে চলমান হামলার কারণে নিরাপত্তা চ্যালেঞ্জ বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র মৃত্যুর দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা করা হয়েছিল। এবারও দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও শাসন কাঠামো। খামেনির পর কে? ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ঘিরে এখন বিশ্বজুড়ে নজর তেহরানে।

সোশ্যাল শেয়ার