News খামেনি নিহত, ইরানের পরের নেতা কে?

খামেনি নিহত, ইরানের পরের নেতা কে?

সোশ্যাল শেয়ার

ইরানে ক্ষমতার লড়াই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করার পর দেশটির নেতৃত্ব নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক উত্তরসূরি ঘোষণা হয়নি।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি— যিনি আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত। আলোচনায় রয়েছেন অ্যাসেম্বলির উপ-চেয়ারম্যান আলিরেজা আরাফি, কট্টরপন্থি আলেম মোহাম্মদ মেহদি মিরবাগেরি, প্রতিষ্ঠাতা খোমেনির নাতি হাসান খোমেনি, এবং হাসেম হোসেইনি বুশেহরি। নতুন সর্বোচ্চ নেতা শুধু ইরানের রাজনীতিই নয়— পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারেন। এখন নজর অ্যাসেম্বলি অব এক্সপার্টসের বৈঠকের দিকে। সিদ্ধান্ত সেখানেই।

 

সোশ্যাল শেয়ার