আইন-আদালত হাতকড়া নববধূর চুড়ির মতো— কাদের সিদ্দিকী

হাতকড়া নববধূর চুড়ির মতো— কাদের সিদ্দিকী

সোশ্যাল শেয়ার

ফাঁসি দিলেই প্রস্তুত— আদালতে লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৩০ জুলাই) আদেশের পর আদালত কক্ষে কথা বলার সুযোগ চেয়ে লতিফ সিদ্দিকী বলেন, তিনি আদালতকে বলতে চেয়েছিলেন, ফাঁসি দিয়ে দেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে তার দাবি, আদালত তার বক্তব্য শোনেনি।

এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়া পরানোর বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে হাতকড়া নববধূর চুড়ির মতো। তিনি আরও দাবি করেন, লতিফ সিদ্দিকীকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে এবং একজন সম্মানিত মানুষ হিসেবে তার সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনার মামলায় লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়া চলমান।

সোশ্যাল শেয়ার