News নেতৃত্বে শূন্যতা, কে সামলাচ্ছেন? সামনে আবদুল্লাহির নাম

নেতৃত্বে শূন্যতা, কে সামলাচ্ছেন? সামনে আবদুল্লাহির নাম

সোশ্যাল শেয়ার

কেন্দ্রে আলী আবদুল্লাহি

ইরানের সামরিক নেতৃত্বে এখন সবচেয়ে আলোচিত নাম মেজর জেনারেল আলী আবদুল্লাহি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার পর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার হিসেবে তিনি সামনে চলে এসেছেন। এই সদরদপ্তর ইরানের নিয়মিত সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী–এর কার্যক্রম সমন্বয় করে— ফলে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর আইআরজিসিতে যোগ দেন আবদুল্লাহি। ইরান–ইরাক যুদ্ধ থেকে শুরু করে কুদস ডিভিশন ও নিরাপত্তা কাঠামোর শীর্ষ দায়িত্ব— দীর্ঘ সামরিক অভিজ্ঞতা রয়েছে তার।২০২০ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামরিক কৌশল নির্ধারণে তিনি কেন্দ্রীয় ভূমিকায় থাকতে পারেন। তবে ইরানের বহুস্তরীয় কমান্ড কাঠামোয় পরিস্থিতি দ্রুত বদলাতেও পারে।

সোশ্যাল শেয়ার