News ইরানের ১৩০ শহরে ৫৫৫ নিহত, বিশ্ব কি বড় যুদ্ধে জড়াচ্ছে?

ইরানের ১৩০ শহরে ৫৫৫ নিহত, বিশ্ব কি বড় যুদ্ধে জড়াচ্ছে?

সোশ্যাল শেয়ার

ইরানে রক্তক্ষয় বাড়ছে , নিহত ৫৫৫ জন

মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ১৩০টিরও বেশি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংঘাতের তৃতীয় দিনে এসে প্রকাশ পেল এই চাঞ্চল্যকর তথ্য।

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে— জানিয়েছে আল জাজিরা। এদিকে রোববার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননে হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পাল্টা আঘাতে ইসরায়েলের একটি শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।

বিবিসিসিএনএন বলছে, সংঘাত এখন তেহরান ছাড়িয়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। সোমবার কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে ক্রুরা বেঁচে আছেন। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। মধ্যপ্রাচ্য কি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।

সোশ্যাল শেয়ার