News বগুড়া নয়, কড়াইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ!

বগুড়া নয়, কড়াইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ!

সোশ্যাল শেয়ার

ফ্যামিলি কার্ড

বগুড়া নয়— রাজধানীর কড়াইল বস্তি থেকেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। আগামী ১০ মার্চ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে ওই দিন বগুড়া সফরের কথা থাকলেও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন আচরণবিধি ভঙ্গের প্রশ্ন এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন তারেক রহমান। পরে বিধি অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। সেই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন

উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এখন প্রশ্ন— কড়াইল থেকেই কি শুরু হচ্ছে নতুন সামাজিক সুরক্ষা অধ্যায়? নজর থাকুক ১০ মার্চের উদ্বোধনে।

সোশ্যাল শেয়ার