News চতুর্থ দিনে তীব্র যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, ৭৮৭ নিহতের দাবি

চতুর্থ দিনে তীব্র যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, ৭৮৭ নিহতের দাবি

সোশ্যাল শেয়ার

চতুর্থ দিনে যুদ্ধ আরও ভয়াবহ

সংঘাতের চতুর্থ দিনে আরও ভয়াবহ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে এখনো থামেনি পাল্টাপাল্টি আঘাত। ইরানের বিপ্লবী গার্ড কর্পস ঘোষণা দিয়েছে— হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ। কোনো জাহাজ চলাচল করলে হামলার হুঁশিয়ারি। ইরানের দাবি, বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অন্যদিকে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর মিলেছে। পশ্চিম ইরানের হামাদান ও কেরমানে হামলায় বহু হতাহতের খবর। ইরানি রেড ক্রিসেন্ট বলছে, নিহতের সংখ্যা ৭৮৭-এ পৌঁছেছে। সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। ইউরোপীয় গ্যাসের দাম একদিনে বেড়েছে ৩৩ শতাংশ। কাতার এনার্জি উৎপাদন বন্ধ করায় বাজারে অস্থিরতা তীব্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার প্রায় সীমাহীন। এদিকে চীন সরাসরি সামরিক সহায়তা অস্বীকার করেছে, কেবল রাজনৈতিক সমর্থনের কথা বলেছে। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। প্রশ্ন এখন একটাই— এই সংঘাত কি আঞ্চলিক সীমা পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে?

সোশ্যাল শেয়ার