News পরিত্যক্ত ভবনেই হবে হাসপাতাল! প্রধানমন্ত্রীর নির্দেশ

পরিত্যক্ত ভবনেই হবে হাসপাতাল! প্রধানমন্ত্রীর নির্দেশ

সোশ্যাল শেয়ার

tarique-rahman

দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন হবে চিকিৎসাকেন্দ্র— এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যখাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এরই রয়েছে ১৭০টি পরিত্যক্ত ভবন। এসব ভবন দ্রুত স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘ই-হেলথ’ কার্ড চালুর কাজ শুরু করতেও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের লক্ষ্য— চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পরিত্যক্ত ভবন কি বদলে দেবে দেশের স্বাস্থ্যব্যবস্থা? নজর বাস্তবায়নের দিকে।

সোশ্যাল শেয়ার