খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি! এবার স্বাধীনতা পদক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ (মরণোত্তর) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করেন। খালেদা জিয়ার অবদান গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘকালীন ভূমিকা। বিএনপি নেতারা মনে করেন, তার চার দশকের রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের স্বীকৃতিই এই পদক। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়াসহ আরও ১৯ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান হবে।