News বিশ্ববাজারে তেলের সঙ্গে বাড়ছে খাদ্যের দাম, কী করবে বাংলাদেশ

বিশ্ববাজারে তেলের সঙ্গে বাড়ছে খাদ্যের দাম, কী করবে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবে আবারও বড় ধাক্কার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংকট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ–এর চেয়েও বড় প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় তেলের পাশাপাশি সার ও অন্যান্য পণ্যের সরবরাহও ঝুঁকিতে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। এতে জ্বালানি, শিল্পপণ্য ও খাদ্যের দাম একসঙ্গে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বিশ্ব খাদ্যপণ্যের দাম বাড়ার তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। তাদের হিসাবে ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৩ পয়েন্টে।

অর্থনীতিবিদ সেলিম রায়হান সতর্ক করে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর শুরু হওয়া উচ্চ মূল্যস্ফীতির চক্র এখনো শেষ হয়নি। এর মধ্যে নতুন এই সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি, খাদ্য ও বৈশ্বিক বাণিজ্যে বড় অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত থাকবে না।সূত্র: বিবিসি 

সোশ্যাল শেয়ার