সৌদি আরব ইরানকে সরাসরি জানিয়েছে, চলমান যুদ্ধ কূটনৈতিক উপায়ে বন্ধ করতে তারা বেশি আগ্রহী। তবে যদি সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকে, তাহলে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে। রয়টার্সের চারটি সূত্রের বরাতে জানা যায়, সৌদি ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে হুঁশিয়ারি দিয়েছে। দুদিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের যে কোনো প্রক্রিয়ায় যুক্ত হতে প্রস্তুতি জানান।
সৌদি জানিয়েছে, তারা উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দিতে দেননি। তবে যদি ইরান হামলা চালাতে থাকে, সৌদি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে বাধ্য হবে। ব্যাক চ্যানেলের মাধ্যমে সৌদি ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই বিষয়ে সৌদি ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।সূত্র : রয়টার্স