News ঢাবির ঘটনা মব নয়, ক্রাইম; হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ঘটনা মব নয়, ক্রাইম; হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার

হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ‘মব’ বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ! একে সরাসরি ‘নির্ধারিত ক্রাইম’ বা সুনির্দিষ্ট অপরাধ হিসেবে আখ্যা দিলেন তিনি। আজ সোমবার বিকেলে কক্সবাজারে এক সভা শেষে মন্ত্রী সাফ জানিয়ে দেন, মব কালচারের নামে দেশে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ঢাবির ঘটনায় জড়িতদের পেছনে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবেই।

শুধু ঢাবি নয়, পর্যটন নগরী কক্সবাজার নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মাদকের রুট বন্ধ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সরকার। এদিকে ভারতে আটক হাদি হত্যার আসামিদের বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোশ্যাল শেয়ার