News সবচেয়ে তীব্র হামলার রাত, পাল্টা আঘাতে ইরানের বার্তা!

সবচেয়ে তীব্র হামলার রাত, পাল্টা আঘাতে ইরানের বার্তা!

সোশ্যাল শেয়ার

তেহরান কাঁপানো বোমাবর্ষণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রাতকে চলমান সংঘাতের সবচেয়ে তীব্র হামলার রাত বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তেহরান, ইসফাহান ও কারাজসহ একাধিক এলাকায় রাতভর ভারী বোমা বর্ষণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী তেহরান। আতঙ্কে অনেক বাসিন্দা ঘরের ভেতর আশ্রয় নেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলায় কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েল লক্ষ্য করেও ইরান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা চালায়।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত এক হাজার তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। যুদ্ধের মধ্যে ইরানে কঠোর যোগাযোগ নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাত কোথায় গিয়ে থামবে—এখন সেই প্রশ্নেই উদ্বিগ্ন বিশ্ব।

সোশ্যাল শেয়ার