News সংসদে শোকপ্রস্তাবে সাত দণ্ডিত নেতার নাম, উত্তেজনা ছড়িয়ে!

সংসদে শোকপ্রস্তাবে সাত দণ্ডিত নেতার নাম, উত্তেজনা ছড়িয়ে!

সোশ্যাল শেয়ার

jamat jote protest

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাত নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর ছয় নেতা—মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম এবং বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম শোকপ্রস্তাবে যোগ করা হয়।

এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক ও দেশি নেতৃবৃন্দ, এবং জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের নামও স্মরণ করা হয়। শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদে তা গৃহীত হয়। অধিবেশনের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ধর্মমন্ত্রী দোয়া করেন। সংসদে শোকপ্রস্তাব উত্থাপন এবং সাত নেতার নাম অন্তর্ভুক্তি বিষয়ক সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোচনার উত্তাপ বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল শেয়ার