News ত্রয়োদশ সংসদে চমক, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা বিতর্ক

ত্রয়োদশ সংসদে চমক, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা বিতর্ক

সোশ্যাল শেয়ার

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বড় সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট পঞ্চাশ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদ সদস্যরা। সংসদ সচিবালয় জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকাল তিনটায় অধিবেশন বসবে এবং আগামী ৩০ এপ্রিল অধিবেশন শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীর জন্য চারশ ষাটটি প্রশ্নসহ মোট চারশ আটষট্টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া মনোযোগ আকর্ষণের সাতাশটি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাবের সাতানব্বইটি নোটিশ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি পরিবর্তনের ক্ষমতাও স্পিকারকে দেওয়া হয়েছে।

সোশ্যাল শেয়ার