News খামেনির খোঁজে কোটি ডলার, পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

খামেনির খোঁজে কোটি ডলার, পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সোশ্যাল শেয়ার

খামেনির খোঁজে পুরস্কার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পর্কে তথ্য দিলে বড় পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচির মাধ্যমে জানানো হয়েছে—খামেনি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দিলে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

ওয়াশিংটনের দাবি, এই নেতারা বিভিন্ন ইউনিটকে নির্দেশনা দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত। পুরস্কার ঘোষণার তালিকায় আরও আছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা, যেমন আলি আসগর হেজাজি এবং আলি লারিজানি।

এদিকে চলমান সংঘাত নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দিনগুলোতে ইরানের লক্ষ্যবস্তুতে আরও কঠোর হামলা চালানো হতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইতোমধ্যে পনেরো হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় বিশ্বজুড়ে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

সোশ্যাল শেয়ার