News হাদি হত্যা মামলায় দুই অভিযুক্ত জেল হেফাজতে

হাদি হত্যা মামলায় দুই অভিযুক্ত জেল হেফাজতে

সোশ্যাল শেয়ার

হাদি হত্যা নতুন মোড়, জেল হাজতে ফয়সাল-আলমগীর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত।

রোববার উত্তর চব্বিশ পরগনার বিধান নগর মহকুমা আদালতে তাদের তোলা হলে বিচারক এই আদেশ দেন। এর ফলে আগামী ২ এপ্রিল আবার তাদের আদালতে তোলা হবে। দুই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই বিদেশি আইন অনুযায়ী মামলা ছিল। আজ নতুন করে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে কারাগারে গিয়ে জেরা করার আবেদনও মঞ্জুর করেছে আদালত।

আদালত থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে ফয়সাল দাবি করেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং তাকে গুলি করতে দেখা যায়নি। গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে আত্মগোপনে ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোশ্যাল শেয়ার