চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের নেতৃত্ব তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ওয়াশিংটনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর তেহরান অনানুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেয়। যদিও তিনি এটিকে রসিকতার সুরে উড়িয়ে দিয়ে বলেন, এমন দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, খামেনেইর মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনেই ইতোমধ্যে নেতৃত্বে এসেছেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরান পর্দার আড়ালে যুদ্ধ বন্ধে আলোচনায় আগ্রহী হলেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি আলোচনা এখনো চলমান। তবে তেহরান যুদ্ধ বন্ধে কঠোর শর্ত দিয়েছে। হামলা বন্ধের নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের স্বীকৃতি—এই দাবিগুলো পূরণ না হলে ইরান পিছু হটবে না বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও হতে পারে।