রমজানের আগেই হবে বিশ্বাসযোগ্য নির্বাচন—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিলেন এমন আশ্বাস। ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে কথা বলেন তিনি। ইউনূস বলেন—নির্বাচন নির্ধারিত সময়েই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর ভোট শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।
অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন—সরকার হাতে পেয়েছিল একেবারে ভেঙে পড়া অর্থনীতি। ব্যাংকিং খাত থেকে ‘ব্যাগভর্তি টাকা’ নিয়ে পালিয়েছে অনেকে। তবে তার সরকার এরইমধ্যে সংস্কার শুরু করেছে—ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব সংগ্রহ বাড়ানো।
আইএমএফ প্রধান জর্জিয়েভা বলেছেন—অল্প সময়ে বাংলাদেশ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আর এর কৃতিত্ব একেবারেই ইউনূসের। তিনি তাকে বলেছেন—আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি। তাহলে প্রশ্ন হলো—এই নির্বাচনের মাধ্যমে কি সত্যিই নতুন আস্থার পথ খুলবে? নাকি পুরনো সংশয়ের দেয়াল আবারও সামনে আসবে?