News আজ রাতেই সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি— ইরানকে শেষ আলটিমেটাম

আজ রাতেই সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি— ইরানকে শেষ আলটিমেটাম

সোশ্যাল শেয়ার

ইরানকে কঠোর হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—ইরান যুদ্ধবিরতির সব শর্ত না মানলে আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি এমন কিছু চান না, কিন্তু পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। তিনি দাবি করেন, ইরানে শাসন পরিবর্তনের পর নতুন বাস্তবতায় বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

ট্রাম্প আরও বলেন, আজ রাতেই জানা যাবে—বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে কি না। তার ভাষায়, দীর্ঘ সময়ের শোষণ, দুর্নীতি ও সহিংসতার অবসান হতে পারে। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত না মানলে ইরানে ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এই হুঁশিয়ারির পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। এখন নজর—আজ রাতের দিকে। কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

সোশ্যাল শেয়ার