News শেখ পরিবারের সুবিধা বাতিল, কণ্ঠভোটে বিল পাস

শেখ পরিবারের সুবিধা বাতিল, কণ্ঠভোটে বিল পাস

সোশ্যাল শেয়ার

শেখ পরিবারের সুবিধা বাতিল, সংসদে সিদ্ধান্ত

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছে জাতীয় সংসদ। ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর ফলে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাতিল হলো।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশ দিনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে এই আইন জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালে পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নানা সুবিধা প্রদানের প্রজ্ঞাপন দেওয়া হয়। তবে কেবল একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা বৈষম্যমূলক হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের সেপ্টেম্বরে রহিতকরণ অধ্যাদেশ জারি করা হয়। পরে সেটিকে আইনে পরিণত করতে সংসদে বিল আনা হলে তা পাস হয়। এর ফলে পূর্বে দেওয়া আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুবিধা বাতিল হয়ে গেল।

সোশ্যাল শেয়ার