News হরমুজে টোল বাধ্যতামূলক! ইরানের নতুন শর্তে উত্তেজনা

হরমুজে টোল বাধ্যতামূলক! ইরানের নতুন শর্তে উত্তেজনা

সোশ্যাল শেয়ার

হরমুজে নতুন সংকট! টোল না দিলে জাহাজ থামাবে আমেরিকা

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা চরমে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন— হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজকে এখন থেকে ইরানি মুদ্রা রিয়ালে টোল দিতে হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সরাসরি এই দাবি মানতে নারাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন— যারা ইরানকে টোল দেবে, তাদের জাহাজ গভীর সমুদ্রে থামিয়ে দেওয়া হবে।

মার্কিন নৌবাহিনী ইতোমধ্যে এই অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তারা কঠোরভাবে মোকাবেলা করবে। এরই মধ্যে ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকেও হরমুজ ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে বিশ্ব বাণিজ্য, জ্বালানি বাজার— এমনকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

সোশ্যাল শেয়ার