ইরানকে ঘিরে ভয়ংকর বার্তা— উপযুক্ত সময়ে দেশটিকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর কোনো সমঝোতা না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু অপেক্ষা— উপযুক্ত সময়ের। সেই সময় এলেই ইরানকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হবে। ২১ ঘণ্টার টানা বৈঠকেও কোনো অগ্রগতি না হওয়ায় দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে গড়াতে পারে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন— ইরানে সামরিক অভিযান শেষ হয়নি, সামনে আরও পদক্ষেপ আসছে। তার দাবি, ইরান পারমাণবিক সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা তাদের জন্য বড় হুমকি। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে— আর বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।