News ট্রাম্পের নতুন হামলার ভাবনা — হরমুজে উত্তেজনা চরমে

ট্রাম্পের নতুন হামলার ভাবনা — হরমুজে উত্তেজনা চরমে

সোশ্যাল শেয়ার

যুদ্ধ থামেনি এখনো — ট্রাম্প ভাবছেন নতুন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে—ইরানে আবারও হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পরিকল্পনা সামনে এসেছে।

শুধু হামলাই নয়, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অবরোধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইতোমধ্যে ইরানি বন্দরগুলোকে লক্ষ্য করে এই অবরোধ কার্যক্রম শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করা হচ্ছে না বলেও জানানো হয়েছে।

এদিকে হোয়াইট হাউজ বলছে—সব ধরনের পদক্ষেপের পথ খোলা রাখা হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভুলেশনারি গার্ড কোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নৌপথে যেকোনো সামরিক উপস্থিতির জবাব কঠোরভাবে দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই পড়েছে বিশ্ববাজারে—তেলের দাম আবারও বেড়ে গেছে।

সোশ্যাল শেয়ার