News ছাত্রলীগ নেতাদের জন্য সুখবর, এনসিপির দরজা আংশিক খোলা

ছাত্রলীগ নেতাদের জন্য সুখবর, এনসিপির দরজা আংশিক খোলা

সোশ্যাল শেয়ার

ছাত্রলীগ থেকেও এনসিপিতে যোগ?

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরাও এখন যোগ দিতে পারবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে—এমনই চমকপ্রদ ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান—রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই গুরুত্ব দেওয়া হবে।

তার মতে, আগে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যেই সংগঠনেই থাকুক না কেন, এনসিপিতে যোগ দিলে তাকে দলের আদর্শ মেনেই কাজ করতে হবে। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে কঠোর শর্তও—ফ্যাসিবাদে জড়িত, গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন কারও জন্য দলের দরজা বন্ধ।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কার ও গণভোটের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, কাঠামোগত পরিবর্তন আসছে না। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এনসিপির আহ্বায়ক।

সোশ্যাল শেয়ার