News ঢাকায়ও লোডশেডিং শুরু, জ্বালানি সংকটে নতুন সিদ্ধান্ত

ঢাকায়ও লোডশেডিং শুরু, জ্বালানি সংকটে নতুন সিদ্ধান্ত

সোশ্যাল শেয়ার

loadsheding

শুধু গ্রাম নয়—এবার অন্ধকার নামছে ঢাকাতেও! জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাজধানীতে পরীক্ষামূলক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান—গ্যাসের বড় ঘাটতির কারণেই এই কঠিন সিদ্ধান্ত।

বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় তিন হাজার আটশো মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো ছত্রিশ মিলিয়ন। ফলে প্রতিদিনই থাকছে বিশাল ঘাটতি। এই পরিস্থিতিতে কৃষি সেচ সচল রাখতে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকার পাচ্ছে। আর সেই ভারসাম্য আনতেই রাজধানীতে প্রায় একশ দশ মেগাওয়াট লোডশেডিং শুরু হচ্ছে পরীক্ষামূলকভাবে। সরকার বলছে—শহর আরামে থাকবে, গ্রাম কষ্টে—এমন বৈষম্য আর নয়। অন্যদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি কমিটি। বিরোধী দলকেও যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল শেয়ার