News জুলাই সনদে অটল সরকার, হকারদের পুনর্বাসনের নির্দেশ

জুলাই সনদে অটল সরকার, হকারদের পুনর্বাসনের নির্দেশ

সোশ্যাল শেয়ার

নির্বাচনী অঙ্গীকারে জোর, হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ

দেশজুড়ে আলোচনার কেন্দ্রে এখন একটাই বার্তা—প্রতিশ্রুতি শুধু কথায় নয়, বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন—জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা এক ধরনের চুক্তি।

একই দিনে আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে বিকল্প জায়গা নির্ধারণ করতে বলা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, হকারদের জন্য থাকবে নির্দিষ্ট স্থান, দেওয়া হবে নিবন্ধন ও পরিচয়পত্র—যাতে তাদের ব্যবসা চলে নিয়মের মধ্যে, আর শহরও থাকে শৃঙ্খলায়। এছাড়া যানজট কমাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গাড়ি পার্কিং নিয়ন্ত্রণেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার