News ইরানে হামলার ছক ট্রাম্পের; কড়া জবাব দিলেন খামেনি!

ইরানে হামলার ছক ট্রাম্পের; কড়া জবাব দিলেন খামেনি!

সোশ্যাল শেয়ার

ইরানে হামলার ছক ট্রাম্পের; কড়া জবাব দিলেন খামেনি!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। ইরানের ওপর ‘স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী’ একগুচ্ছ হামলার চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। অন্যদিকে, পিছু হটতে নারাজ তেহরানও। মার্কিন রণতরী আর হাইপারসনিক মিসাইলের হুমকির মুখে দাঁড়িয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সামরিক হামলার চেয়ে নৌ-অবরোধকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে বিকল্প হিসেবে ইরানের তেল শোধনাগার এবং সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার প্রস্তাব দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ব্যবহার করা হতে পারে শব্দের চেয়ে পাঁচগুণ শক্তিশালী ‘ডার্ক ঈগল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের তথ্যমতে, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার।

এদিকে, এক কড়া বার্তায় মোজতবা খামেনি জানিয়েছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে এখন এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের জাতীয় সম্পদ, যা রক্ষা করতে তারা বদ্ধপরিকর। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। অর্থনৈতিক চাপ বাড়াতে ইরানের প্রায় ৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সোশ্যাল শেয়ার