পশ্চিমবঙ্গের ভোট গণনায় সর্বশেষ হিসাব বলছে, ২৯৩ আসনের মধ্যে ২০৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৮৩ আসনে। বামজোট রয়েছে আরও পিছিয়ে।
সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন—সেই হিসাবে স্পষ্টভাবেই অনেকটাই এগিয়ে বিজেপি শিবির। ফলে রাজ্যে ক্ষমতার পালাবদলের জোরালো আভাস দেখছেন বিশ্লেষকরা। ভোট গণনা চলছে কড়া নিরাপত্তার মধ্যে। সিসিটিভি নজরদারি, শতাধিক পর্যবেক্ষক—সব মিলিয়ে নজিরবিহীন প্রস্তুতি নির্বাচন কমিশনের। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে সহিংসতা ও অনিয়মের অভিযোগে ভোট বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে ২১ মে পুনরায় ভোটগ্রহণ হবে।