News ফল ঘিরে উত্তেজনা, পাঁচ রাজ্যে কে এগিয়ে

ফল ঘিরে উত্তেজনা, পাঁচ রাজ্যে কে এগিয়ে

সোশ্যাল শেয়ার

suvendu-mamata

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনে চিত্র স্পষ্ট—কোথায় কোন দল এগিয়ে, কে যাচ্ছে ক্ষমতায়? ভোট গণনার কয়েক ঘণ্টা পরই মিলছে স্পষ্ট ইঙ্গিত। পশ্চিমবঙ্গে ২৯৩ আসনের মধ্যে প্রায় ১৯৯ আসনে এগিয়ে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে।

তামিলনাড়ুতে চমক দেখিয়েছেন থালাপতি বিজয়। তার দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ এগিয়ে শতাধিক আসনে, সরকার গঠনের খুব কাছাকাছি। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ এগিয়ে ৯০ আসনে, বাম জোট অনেকটাই পিছিয়ে।

আসামে একচ্ছত্র দাপট দেখাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বে তারা ১০০ আসনের কাছাকাছি এগিয়ে—নিরঙ্কুশ জয়ের পথে। পদুচেরিতে এগিয়ে এনআরসি, অন্যদিকে ডিএমকে-কংগ্রেস জোট পিছিয়ে। সব মিলিয়ে পাঁচ রাজ্যে ভিন্ন ভিন্ন চিত্র—কোথাও বিজেপির দাপট, কোথাও নতুন শক্তির উত্থান, আবার কোথাও কংগ্রেসের ঘুরে দাঁড়ানো।

সোশ্যাল শেয়ার