News পশ্চিমবঙ্গে পাল্টে যাচ্ছে ক্ষমতা, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে পাল্টে যাচ্ছে ক্ষমতা, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

সোশ্যাল শেয়ার

শুভেন্দুই পরবর্তী মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব আসছে— পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৮ মে কলকাতায় দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হবে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করবেন। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে শুভেন্দুর।

গত এপ্রিল মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের আইনসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় ৪ মে। এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানিপুর আসনে মমতাকে ১৫ হাজারের বেশি ভোটে হারান শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দিগ্রাম আসনেও জয় পান তিনি। দুটি আসনে জয়ী হওয়ায় আগামী ১০ দিনের মধ্যে একটি আসন ছেড়ে দিতে হবে তাকে। সবকিছু ঠিক থাকলে, আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। এরই মধ্যে সমর্থকদের উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোশ্যাল শেয়ার