News যুদ্ধবিরতিতেও হামলা, লেবাননে নতুন উচ্ছেদ নির্দেশ

যুদ্ধবিরতিতেও হামলা, লেবাননে নতুন উচ্ছেদ নির্দেশ

সোশ্যাল শেয়ার

লেবাননে নতুন দখল অভিযান, চার শহরে ইসরায়েলের হুঁশিয়ারি

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দক্ষিণ লেবাননের আরও চারটি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরজুন, তায়ের দেব্বা, আল-বাজুরিয়া ও আল-হাওশ এলাকায় সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লিতানি নদীর পাশে একটি সৌরচালিত পানি সরবরাহ কেন্দ্র ধ্বংসের খবরও জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে স্থানীয়দের মধ্যে চরম সংকট তৈরি হয়েছে।

এদিকে ইসরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহর এক হাজার একশোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে গোপনে বিমান হামলা চালিয়েছে আমিরাত। ইরানের নিয়মিত হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয় বলে দাবি করা হয়েছে।

 

সোশ্যাল শেয়ার