ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু রাজপথে হৈচৈ করে দেশ গড়া যায় না, রাজনীতিকে সংসদমুখী হতে হবে। দেশের উন্নয়ন ও নতুন বিভাগ চালুর জন্য স্থিতিশীল পরিবেশ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গবেষণা ও সৃজনশীলতায় উৎসাহ দিতে বিশেষ উদ্ভাবনী অনুদান চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পুরোপুরি দুর্নীতিমুক্ত সমাজ বাস্তবসম্মত নয়, তবে এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিদেশে বেড়ে ওঠা প্রসঙ্গে নিজের মেয়ের উদাহরণ টেনে তিনি বলেন, পরিবার ও মানসিকতার কারণেই বিদেশে থেকেও তার মেয়ের মধ্যে বিদেশি প্রভাব নেই। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব, শিক্ষার্থীদের আবাসন সংকট এবং মাতৃভাষা চর্চা নিয়েও খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।