News পদ্মায় মহাপরিকল্পনা, ৩৫ হাজার কোটির ব্যারাজ অনুমোদন

পদ্মায় মহাপরিকল্পনা, ৩৫ হাজার কোটির ব্যারাজ অনুমোদন

সোশ্যাল শেয়ার

রাজবাড়ীর পাংশায় ৩৫ হাজার কোটির পদ্মা ব্যারাজ অনুমোদন

রাজবাড়ীর পাংশায় নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় পানি প্রকল্প— পদ্মা ব্যারাজ। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকার পাবে।

প্রকল্পের আওতায় পদ্মা নদীতে নির্মাণ করা হবে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ। এতে সংরক্ষণ করা যাবে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি। পাশাপাশি স্থাপন করা হবে ১১৩ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র। সরকার বলছে, এই প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পাঁচটি নদীতে পানিপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে কমবে লবণাক্ততা ও জলাবদ্ধতার সমস্যাও। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছিল ২০০৯ সালে। পরে এর নকশা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ড।

সোশ্যাল শেয়ার