News সবাই একমত হলে কুমিল্লা বিভাগ হবে— প্রধানমন্ত্রীর ঘোষণা

সবাই একমত হলে কুমিল্লা বিভাগ হবে— প্রধানমন্ত্রীর ঘোষণা

সোশ্যাল শেয়ার

কুমিল্লা বিভাগ হলো সময়ের দাবি, সম্মতি প্রধানমন্ত্রীর

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় জনতার পক্ষ থেকে “কুমিল্লা বিভাগ চাই” স্লোগান উঠলে প্রধানমন্ত্রী বলেন, সবাই একমত হলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এটি জনগণের প্রাণের দাবি হলে সরকার তা বাস্তবায়ন করবে। একই সঙ্গে কুমিল্লা অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার। খাল পুনঃখনন, কৃষক সহায়তা এবং নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণ ভূমিকা রেখেছে এবং এখন দেশ পুনর্গঠনের কাজ চলছে। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পরে চাঁদপুরে গিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার