ইরানকে ঘিরে ফের বাড়ছে যুদ্ধ শঙ্কা। যুদ্ধবিরতির পর এই প্রথম বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই নতুন হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ বাহিনী মোতায়েনের পরিকল্পনাও আলোচনায় আছে। পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খারগ দ্বীপ দখল এবং আরও বিস্তৃত বিমান হামলার বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে সরাসরি সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এদিকে চীন সফর শেষে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ঘোষণা এসেছে, আগামী উনিশ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার অবস্থানগত দূরত্ব মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলছে।