পাকিস্তানকে ঘিরে ফের উত্তপ্ত ভারত। দেশটি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করলে পাকিস্তান বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, সেই সিদ্ধান্ত ইসলামাবাদকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারত কী করবে— এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।গত বছর কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালায়। পরে দুই দেশের মধ্যে প্রায় আটাশি ঘণ্টা তীব্র সংঘাত চলে। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপেই ভারত-পাকিস্তান সংঘাত বড় যুদ্ধের দিকে যায়নি। এমনকি তিনি বলেন, এতে সাড়ে তিন কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে। তবে ভারত জানিয়েছে, যুদ্ধবিরতি ছিল দুই দেশের সরাসরি আলোচনার ফল, এতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।