News মাথা উঁচু করে ফিরব — ঘোষণা দিলেন শেখ হাসিনা

মাথা উঁচু করে ফিরব — ঘোষণা দিলেন শেখ হাসিনা

সোশ্যাল শেয়ার

আওয়ামী লীগ ফিরবেই — আনন্দবাজারে বললেন শেখ হাসিনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন, আর ফিরবেন মাথা উঁচু করেই। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অতীতে তাকে উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে, একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমেও আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা হয়েছিল। কিন্তু দলকে থামানো যায়নি।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দল আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। এবারও আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য বলেই মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, শত শত নেতাকর্মী নিহত হয়েছেন, দেড় লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের বাইরে থাকা নেতারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতপন্থি হওয়ার অভিযোগ থাকলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি।

সোশ্যাল শেয়ার