News মমতার দলে ভাঙনের সুর, বহিষ্কৃত ঋতব্রতই বিরোধী দলনেতা

মমতার দলে ভাঙনের সুর, বহিষ্কৃত ঋতব্রতই বিরোধী দলনেতা

সোশ্যাল শেয়ার

মমতার দলে বিদ্রোহ, বিদ্রোহীদের নেতা ঋতব্রত

ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে দলের ৫৮ জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করেছেন। বুধবার স্পিকারের কাছে চিঠি দিয়ে এই প্রস্তাব জমা দেন বিদ্রোহী বিধায়করা। একই সঙ্গে আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবেও মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে বিরোধী দলনেতা নির্বাচনের চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে আনেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার জের ধরেই তৃণমূলের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। এদিকে দলের সব কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল। এখন নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা তৃণমূলের ভেতরের সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

 

সোশ্যাল শেয়ার