ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন সাতজন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।
সোমবার সকালে মিন্দানাও অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে বহু ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় ভবনের অংশ ধসে পড়ার ঘটনাও ঘটেছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। কিছু এলাকায় প্রায় এক মিটার উচ্চতার ঢেউও রেকর্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিক বড় ধরনের নতুন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।