আন্তর্জাতিক ট্রাম্প কি ছাড়ছেন জব্দ সম্পদ? শান্তি চুক্তি ঘিরে নতুন মোড়

ট্রাম্প কি ছাড়ছেন জব্দ সম্পদ? শান্তি চুক্তি ঘিরে নতুন মোড়

সোশ্যাল শেয়ার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে চাঞ্চল্য

জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে ট্রাম্পের সম্মতির দাবি ইরানের। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন হওয়ার আশার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দিতে সম্মত হয়েছেন।

ইরানের ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজায়ি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং ওয়াশিংটন তেহরানের সঙ্গে সমঝোতার পথেই এগোচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে। চুক্তি সম্পন্ন হলে অনলাইনের মাধ্যমে তা স্বাক্ষরিত হবে এবং আগামী সপ্তাহ থেকেই উভয় পক্ষের কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত জব্দ সম্পদ ছাড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

সোশ্যাল শেয়ার