সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী ১ জুলাই থেকে নবম বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলে বাতিল হতে পারে দীর্ঘদিনের চালু থাকা ‘বিশেষ সুবিধা’। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে বিদ্যমান বিশেষ সুবিধা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে প্রত্যাহারের চিন্তা করছে সরকার।
বর্তমানে দশম থেকে বিংশ গ্রেডভুক্ত চাকরিজীবীরা মূল বেতনের অতিরিক্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা পান। আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পান দশ শতাংশ। সূত্র বলছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দশম থেকে বিংশ গ্রেডের বেতন প্রায় পঁয়ত্রিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের বেতন প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।