খেলা আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে ইউরোপ? নতুন বিতর্ক বার্নের মন্তব্যে

আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে ইউরোপ? নতুন বিতর্ক বার্নের মন্তব্যে

সোশ্যাল শেয়ার

নতুন বিতর্ক বার্নের মন্তব্যে

বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন। তার সোজাসাপ্টা কথা— এবার বিশ্বকাপ জিততে পারবেন না মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্ন বলেন, গত আসরে আর্জেন্টিনা শিরোপা জিতেছে, মেসিও ফুটবলের প্রায় সব অর্জন নিজের ঝুলিতে তুলেছেন। তাই এবার অন্য কোনো দলের চ্যাম্পিয়ন হওয়াই ভালো। তবে তিনি এটাও স্বীকার করেছেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও অনেক দূর যাবে। কিন্তু শেষ হাসি যেন তাদের না হয়, সেই প্রত্যাশাই তার।

এদিকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। সুযোগ রয়েছে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার। আর বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন তেরো। আরও চার গোল করলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সব আলোচনা, সব বিতর্কের উত্তর এখন মাঠেই দিতে হবে মেসি ও আর্জেন্টিনাকে।

সোশ্যাল শেয়ার